ভাষা আন্দোলনের চেতনা থেকে বাংলা ভাষার প্রাতিষ্ঠানিক মর্যাদা প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন লেখক, গবেষক ও সাংবাদিক মুহাম্মদ ফরিদ হাসান।

মুহাম্মদ ফরিদ হাসান
লেখক, গবেষক ও সাংবাদিক
ভাষা আন্দোলন আমাদের জাতীয় জীবনের অন্যতম শ্রেষ্ঠ অর্জন। আন্দোলনটি শুধু বাংলাভাষার অধিকার নিশ্চিত করেনি, এটি বাঙালি জাতিসত্তার সাংস্কৃতিক ও রাজনৈতিক মুক্তির সূতিকাগার।
বর্তমানে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ বিশ্বজুড়ে পালিত হয়। এটি আমাদের জন্য অত্যন্ত গৌরবের। তবে সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন এবং বানান ও উচ্চারণ বিভ্রাট এখনও পুরোপুরি রোধ করা সম্ভব হয়নি। এমন প্রেক্ষাপটে একুশে ফেব্রুয়ারিকে ‘বাংলা ভাষা দিবস’ হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রস্তাব অর্থবহ।
আমরা বিশ্বে বাংলাভাষার সুদৃঢ় অবস্থান নিশ্চিত করতে চাই। এ লক্ষ্যে রাষ্ট্রীয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ বিশেষভাবে কাজ করবে— এ প্রত্যাশা করি।
— সমাপ্ত —
লেখক পরিচিতি:
মুহাম্মদ ফরিদ হাসান (জন্ম: ১৯৯২, চাঁদপুর) একজন লেখক, গবেষক ও সাংবাদিক। সাহিত্য ও গবেষণায় অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০২৪ সালে ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার’ অর্জন করেন। বাংলাদেশ ও ভারত থেকে তাঁর ৩৩টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। তিনি সেন্টার ফর হিস্ট্রি অ্যান্ড কালচারাল রিসার্চের প্রতিষ্ঠাতা এবং চাঁদপুর সাহিত্য একাডেমির গবেষণা পরিচালক।
ইমেইল: hasanforid3@gmail.com
COMMENTS