
‘বাংলা ভাষা দিবস’-এর লোগোর ডিজাইনার এবং এই উদ্যোগের প্রতিষ্ঠাতা জুলীয়াস চৌধুরী। তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন যে, ‘বাংলা ভাষা দিবস’-এর লোগোটি কপিরাইটমুক্ত।
বাংলা ভাষার সুরক্ষা, বিকাশ ও সমৃদ্ধি নিশ্চিত করার বৃহত্তর সামাজিক ও জাতীয় প্রয়াসের অংশ হিসেবে— বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন, ক্লাব ও সংশ্লিষ্ট উদ্যোগসমূহ শালীনতা ও প্রাসঙ্গিকতা বজায় রেখে ‘বাংলা ভাষা দিবস’-এর লোগো ব্যবহার করতে পারবেন।
এই লোগোটি ‘বাংলা ভাষা দিবস’ উপলক্ষে—
- সংবাদপত্র ও ডিজিটাল মাধ্যমে প্রকাশিত বিজ্ঞাপন
- আলোচনা সভা, সেমিনার ও সাংস্কৃতিক আয়োজন
- পোস্টার, ব্যানার, ফেস্টুন ও প্রকাশনা
- ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারসামগ্রী
ইত্যাদিতে অবাধে ব্যবহারযোগ্য।
সব লোগো একসাথে ডাউনলোড করুন।
- কোনো কারণে যদি লোগো ডাউনলোড করা না যায়, তাহলে অনুগ্রহ করে আমাদের জানান। আমরা ইমেইলের মাধ্যমে আপনাকে লোগো পাঠিয়ে দেব।
‘বাংলা ভাষা দিবস’ বিশ্বাস করে—এই লোগোর দায়িত্বশীল ও সম্মানজনক ব্যবহার বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠা, সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভাষাগত অধিকার সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।