
বাংলা ভাষাকে প্রাতিষ্ঠানিক ও বৌদ্ধিকভাবে শক্তিশালী করে এর সুরক্ষা, বিকাশ ও সমৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে ‘বাংলা ভাষা দিবস’ উদ্যোগের অংশ হিসেবে বাংলা ভাষা ও বাংলা ভাষা দিবস বিষয়ক গবেষণাধর্মী প্রবন্ধ, বিশ্লেষণমূলক লেখা এবং মতামতধর্মী কলাম আহ্বান করা হচ্ছে।
বাংলা ভাষা আমাদের রাষ্ট্রীয়, সাংস্কৃতিক ও বৌদ্ধিক পরিচয়ের মূল ভিত্তি। এই ভাষার ইতিহাস, বর্তমান বাস্তবতা ও প্রতিবন্ধকতা, ও ভবিষ্যৎ নিয়ে গভীর ও দায়িত্বশীল চিন্তাচর্চা ছড়িয়ে দেওয়াই এই লেখা আহ্বানের মূল উদ্দেশ্য।
যেসব বিষয়ের ওপর লেখা আহ্বান করা হচ্ছে
নিম্নোক্ত বিষয়সমূহের মধ্যে সীমাবদ্ধ নয়— এই পরিসরের যেকোনো প্রাসঙ্গিক বিষয়ের ওপর লেখা পাঠানো যেতে পারে:
বাংলা ভাষা দিবস
- বাংলা ভাষা দিবস: ধারণা, ইতিহাস ও প্রয়োজনীয়তা
- শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও বাংলা ভাষা দিবস— মৌলিক পার্থক্য ও পারস্পরিক সম্পর্ক
- রাষ্ট্রীয়ভাবে বাংলা ভাষা দিবস পালনের নীতিগত ও সাংস্কৃতিক যৌক্তিকতা
- বিশ্বে ভাষা দিবস ও ভাষা সপ্তাহের অভিজ্ঞতার আলোকে বাংলা ভাষা দিবস
বাংলা ভাষা: ইতিহাস, বিকাশ ও বাস্তবতা
- বাংলা ভাষার ঐতিহাসিক বিকাশধারা ও সামাজিক ভূমিকা
- ভাষা আন্দোলন ও বাংলা ভাষার রাষ্ট্রীয় মর্যাদা
- প্রশাসন, বিচারব্যবস্থা ও উচ্চশিক্ষায় বাংলা ভাষার ব্যবহার
- প্রবাসে বাংলা ভাষাচর্চা ও সংরক্ষণ
প্রমিত বাংলা ভাষা ও ভাষাচর্চা
- প্রমিত বাংলা ভাষার প্রয়োজন, সীমাবদ্ধতা ও প্রাসঙ্গিকতা
- গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলা ভাষার ব্যবহার
- বানান, ব্যাকরণ ও শব্দচর্চার সমসাময়িক সংকট
- শিক্ষায় প্রমিত বাংলা ভাষার ভূমিকা
ভাষা, রাষ্ট্র ও সমাজ
- ভাষা ও জাতীয় পরিচয়
- ভাষা, সংবিধান ও নাগরিক অধিকার
- অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে বাংলা ভাষার ভূমিকা
- ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাংলা ভাষা রক্ষার করণীয়
মতামত ও বিশ্লেষণ
- কেন আলাদা করে ‘বাংলা ভাষা দিবস’ প্রয়োজন
- বাংলা ভাষা চর্চায় আমাদের দায় ও করণীয়
- বাংলা ভাষার ভবিষ্যৎ: আশঙ্কা ও সম্ভাবনা
লেখার ধরন ও মানদণ্ড
- লেখা অবশ্যই প্রমিত, শুদ্ধ ও পরিমার্জিত বাংলা ভাষায় হতে হবে।
- লেখা মৌলিক, অপ্রকাশিত এবং তথ্যনির্ভর হতে হবে।
- গবেষণাধর্মী প্রবন্ধ, বিশ্লেষণমূলক লেখা ও মতামতধর্মী কলাম— সবই গ্রহণযোগ্য।
- লেখার শব্দসংখ্যা নির্ধারিত নয়; তবে লেখা যেন সংহত, যুক্তিপূর্ণ ও পাঠযোগ্য হয়।
- অপ্রয়োজনীয় বিদেশি শব্দ পরিহার করা প্রত্যাশিত।
লেখকের পরিচিতি ও ছবি
- লেখার শেষে লেখকের সংক্ষিপ্ত পরিচিতি থাকতে হবে।
- লেখকের একটি স্পষ্ট ও মানসম্মত ছবি সংযুক্ত করতে হবে।
- ছবিটি আনুষ্ঠানিক পাসপোর্ট ছবির মতো হওয়া বাধ্যতামূলক নয়; স্বাভাবিক, পটভূমিসহ বা আড়ম্বরপূর্ণ রুচিশীল ছবি গ্রহণযোগ্য।
লেখা জমা দেওয়ার নিয়ম
- লেখা এই banglalanguageday@gmail.com ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে।
- ই-মেইলের বিষয়ের ঘরে অবশ্যই লিখতে হবে: “বাংলা ভাষা দিবস এর ওয়েবসাইটে প্রকাশের জন্য প্রবন্ধ/কলাম/মতামত”
প্রকাশ সংক্রান্ত তথ্য
- প্রাপ্ত লেখা পর্যালোচনা করে মনোনীত হলে, ৭২ ঘণ্টার মধ্যে বাংলা ভাষা দিবসের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
- প্রকাশের আগে প্রয়োজনে ভাষাগত ও সম্পাদনাগত পরিমার্জন করা হতে পারে।
- প্রকাশিত লেখায় লেখকের নাম, পরিচিতি ও ছবি যথাযথভাবে সংরক্ষিত থাকবে।
বাংলা ভাষা নিয়ে দায়িত্বশীল চিন্তা, গবেষণা ও মতপ্রকাশের এই প্রয়াসে গবেষক, শিক্ষক, ভাষাবিদ, সাংবাদিক, শিক্ষার্থী ও সচেতন নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ আন্তরিকভাবে প্রত্যাশা করা হচ্ছে।