বাংলা ভাষা দিবস: ভাষাচেতনার নতুন প্রাতিষ্ঠানিক দিগন্ত

বাংলা ভাষার মর্যাদা, শুদ্ধ চর্চা ও ভবিষ্যৎ বিকাশ নিশ্চিত করতে ‘বাংলা ভাষা দিবস’ প্রবর্তনের প্রয়োজনীয়তা নিয়ে খন্দকার আপন হোসাইনের বাণী।
Khandaker Apon Hossain

খন্দকার আপন হোসাইন
লেখক, গবেষক ও সংগঠক


বাংলা ভাষা— আমাদের আত্মার আর্তনাদ, ইতিহাসের অনির্বাণ শিখা এবং জাতিসত্তার গভীরতম পরিচয়ের এক অবিনশ্বর প্রতীক। বাংলা ভাষার প্রতিটি বর্ণে জড়িয়ে আছে সংগ্রাম, প্রতিরোধ ও আত্মমর্যাদার দীপ্ত অগ্নিস্ফুলিঙ্গ। বায়ান্নোর ভাষা আন্দোলন ভাষাগত অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি বাঙালির আত্মপরিচয় রক্ষার এক অবিস্মরণীয় অভ্যুদয়। শহিদদের রক্তে রঞ্জিত হয়ে শুরু হয়েছে আমাদের ভাষার পথচলা।
আজকের বৈশ্বিক প্রেক্ষাপটে ভাষার বহুমাত্রিক চ্যালেঞ্জ ও সাংস্কৃতিক আগ্রাসনের মুখে বাংলা ভাষা এক নতুন বাস্তবতার সম্মুখীন।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশ্বব্যাপী ভাষাগত বৈচিত্র্যের গুরুত্ব তুলে ধরলেও, আমাদের নিজস্ব ভাষার অন্তর্নিহিত সংকট, অপব্যবহার, অবহেলা ও বিকাশগত সীমাবদ্ধতা যথাযথভাবে আলোচিত ও সমাধানমুখী উদ্যোগের দাবিদার। বাংলা ভাষার শুদ্ধতা, প্রমিত রূপের চর্চা, প্রযুক্তিনির্ভর বিকাশ এবং জ্ঞান-বিজ্ঞান চর্চায় এর কার্যকর ব্যবহার নিশ্চিত করা এখন সময়ের অনিবার্য আহ্বান। এই প্রেক্ষাপটে ‘শহিদ দিবস’-এর ঐতিহাসিক মর্যাদা অক্ষুণ্ণ রেখে ‘বাংলা ভাষা দিবস’ প্রবর্তনের প্রস্তাব একটি সুদূরপ্রসারী ও সময়োপযোগী উদ্যোগ। এই উদ্যোগ বর্তমান ও ভবিষ্যতের ভাষা-চিন্তা, নীতি-নির্ধারণ এবং সাংস্কৃতিক চর্চার এক প্রাতিষ্ঠানিক ভিত্তি নির্মাণে সহায়ক হবে।

শহিদদের আত্মদানের চেতনা ধারণ করেই বাংলা ভাষা দিবস হতে পারে ভাষার সুরক্ষা, বিকাশ ও বিশ্বমানে প্রতিষ্ঠার এক কার্যকর রাষ্ট্রীয় প্ল্যাটফর্ম। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ‘বাংলা ভাষা দিবস বাস্তবায়ন কমিটি’র এই উদ্যোগ বাংলা ভাষার প্রতি আমাদের দায়বদ্ধতাকে নতুনভাবে উজ্জীবিত করবে এবং প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ভাষাপ্রেম, ভাষাচেতনা ও সাংস্কৃতিক আত্মমর্যাদার এক অমলিন ধারাবাহিকতা সৃষ্টি করবে। আসুন, আমরা সকলে মিলিতভাবে বাংলা ভাষাকে তার প্রাপ্য মর্যাদায় অধিষ্ঠিত করতে সচেষ্ট হই— যেন ভাষা হয়ে ওঠে জ্ঞান, সৃজন ও মানবিকতার সর্বোৎকৃষ্ট বাহন।

— সমাপ্ত —


লেখক পরিচিতি:

খন্দকার আপন হোসাইন একজন বাংলাদেশি লেখক, গবেষক, কলামিস্ট ও শিক্ষক। শিক্ষা, সমাজ, পরিবেশ ও সমসাময়িক বিষয় নিয়ে তিনি দেশের বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় নিয়মিত প্রবন্ধ ও উপসম্পাদকীয় লিখে থাকেন। নাটোরের কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে শিক্ষকতার পাশাপাশি তিনি বিশ্লেষণধর্মী লেখালেখি ও সাংস্কৃতিক চিন্তাচর্চায় সক্রিয়ভাবে যুক্ত।
ইমেইল: khandaker.apon@gmail.com

COMMENTS

পুনঃমুদ্রণ ও পুনঃপ্রকাশ প্রসঙ্গে:

এই ওয়েবসাইটে প্রকাশিত কোনো বিষয়বস্তু সম্পূর্ণ বা আংশিক, এমনকি একটি মাত্র বাক্য বা ভাবার্থ অন্য কোনো মাধ্যমে পুনঃমুদ্রণ বা পুনঃপ্রকাশ করতে হলে অবশ্যই মূল সূত্রের যথাযথ উল্লেখ করতে হবে। মুদ্রণ মাধ্যমে প্রকাশের ক্ষেত্রে সূত্রের নাম এবং অনলাইন মাধ্যমে প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্ট লেখার সরাসরি লিংক সংযুক্ত করা আবশ্যক।


নতুন প্রবন্ধের জন্য:

কোন গণমাধ্যমে প্রকাশের জন্য বাংলা ভাষা দিবস ও বাংলা ভাষা বিষয়ক নতুন ও মৌলিক প্রবন্ধ চেয়েও আমাদের কাছে অনুরোধ জানাতে পারেন।

A Part of Bangla Language Council | Literature Omnibus

Made with in NYC by Julius Choudhury
Loaded All Posts Not found any posts VIEW ALL Read More Reply Cancel reply Delete By হোম PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE খোঁজ ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content