সহ-প্রতিষ্ঠাতা: বাংলা ভাষা দিবস ও সদস্য সচিব: বাংলা ভাষা দিবস বাস্তবায়ন পরিষদ

জুবায়ের রহমান চৌধুরী একাধারে একজন সাংবাদিক, উদ্যোক্তা এবং সংগঠক। ২০০৩ সাল থেকে সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করে তিনি দৈনিক সমকাল, দৈনিক মানবকণ্ঠ, দৈনিক আলোকিত বাংলাদেশ এবং দৈনিক আজাদীর মতো গণমাধ্যমে সিনিয়র রিপোর্টার হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি অনলাইন নিউজপোর্টাল ‘নিউজ নাউ বাংলা’ এবং সাপ্তাহিক ‘এক দুই তিন’ ও ‘জনপ্রশাসন’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে কর্মরত।
জুবায়ের রহমান চৌধুরী এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে বাংলা সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য তিনি এশিয়ান ইউনিভার্সিটি সম্মাননা ২০১৮ লাভ করেন এবং উদ্যোক্তা, শিক্ষক ও সংগঠক হিসেবেও পেয়েছেন নানা স্বীকৃতি।
তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাচিত সাবেক কল্যাণ সম্পাদক (২০২২-২৪) এবং জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) স্থায়ী সদস্য। উদ্যোক্তা হিসেবে তিনি ‘ই৩৬৫ ভেঞ্চার্স’ ও ‘ই-বিজ ডিজিটাল’-এর মতো প্রতিষ্ঠান গড়ার পাশাপাশি ‘অন্ট্রাপ্রেনিওরস বিজনেস ক্লাব (ই-বিজ ক্লাব)’ প্রতিষ্ঠা করেছেন।
জুবায়ের রহমান চৌধুরী শুরু থেকেই শুদ্ধ দেশজ সংস্কৃতির বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘নওল কিশোর ফাউন্ডেশন’ এবং প্রকাশনা সংস্থা ‘বইসমগ্র’-এর প্রতিষ্ঠাতা। সৃজনশীল কাজের অংশ হিসেবে তিনি নিয়মিত গীতিনাট্য ও গান রচনা করেন।
বাংলা ভাষাকে বিশ্বদরবারে উচ্চাসনে প্রতিষ্ঠা করা এবং জাতীয় ও আন্তর্জাতিকভাবে ‘বাংলা ভাষা দিবস’-এর আনুষ্ঠানিক স্বীকৃতি আদায়ের লক্ষ্যে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।