
মোহাম্মদ আহসান হাবীব— একজন নটিক্যাল মেরিন ইঞ্জিনিয়ার, কবি, সাংবাদিক ও আধ্যাত্মিক গবেষক। ছাত্রজীবন থেকেই সাংবাদিকতার প্রতি গভীর অনুরাগ থেকে তিনি দেশ ও বিদেশের জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন পত্রিকার সঙ্গে দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
বর্তমানে মোহাম্মদ আহসান হাবীব সাউথ এশিয়া প্রেস ক্লাবের সেন্ট্রাল জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ‘দুরন্ত সত্যের সন্ধানে (দুসস)’ নামের সংবাদ প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর, সম্পাদক ও প্রকাশক হিসেবে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। একই সঙ্গে তিনি বাংলা ভাষা দিবস–এর সহ-প্রতিষ্ঠাতা ও বাংলাদেশের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে বহুমুখী অবদান রাখছেন।