
মো. মিজানুর রহমান একাধারে একজন প্রথিতযশা কণ্ঠশিল্পী, সংগীত শিক্ষক এবং সাংবাদিক। বর্তমানে তিনি জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা পরিবারে গাজীপুর মহানগরের দায়িত্ব পালন করছেন।
সংগীতের প্রতি গভীর অনুরাগ থেকে তিনি প্রতিষ্ঠা করেছেন ‘প্রিতী’ সংগীত একাডেমি এবং সেখানে প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি শিমুল হাসান বাউল ফ্রেন্ডস ক্লাব ও সংগীত একাডেমিতে সংগীত শিক্ষক হিসেবে নিয়োজিত আছেন। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত এই শিল্পী সাংবাদিকতা ও সংস্কৃতির সেতুবন্ধন হিসেবে গাছা প্রেসক্লাব-এর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্বও পালন করছেন।