
বাংলা ভাষা দিবস হলো বাংলা ভাষার সুরক্ষা, বিকাশ ও সমৃদ্ধিকে প্রাতিষ্ঠানিক ও রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করার একটি সচেতন উদ্যোগ। এই দিবসের লক্ষ্য হলো ভাষার মাধ্যমে আমাদের জাতীয় পরিচয়, সাংস্কৃতিক চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করা।
প্রতি বছর ২১শে ফেব্রুয়ারি জাতীয়ভাবে “বাংলা ভাষা দিবস” উদযাপনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হচ্ছে। একই দিনে বিদ্যমান আন্তর্জাতিক স্বীকৃতিকে সম্মান জানিয়ে “বাংলা ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” যৌথভাবে উদযাপন করা যেতে পারে।
১৯৫২ সালের বাংলা ভাষা আন্দোলনে শহীদদের যথাযথ ও রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ ও শ্রদ্ধা নিবেদন অপরিবর্তিত রেখে, ঐতিহাসিক ‘শহীদ দিবস’-কে ‘বাংলা ভাষা দিবস’ হিসেবে রূপান্তর ও প্রবর্তনের প্রস্তাব সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে দাখিল করা হয়েছে— যাতে ভাষা শহীদদের আত্মত্যাগের চেতনা সমকালীন ভাষা-বাস্তবতায় কার্যকরভাবে প্রতিফলিত হয়।
* এই উদ্যোগে যুক্ত হতে, মতামত জানাতে বা বাংলা ভাষা দিবস উদযাপনে সহযোগিতা করতে আমাদের সঙ্গে থাকুন।
|মূল প্রবন্ধ_$type=one$c=1$m=0$s=0$d=0$rm=0$va=0
|প্রবন্ধ_$type=blogging$c=12$m=0$s=0$d=0$rm=0$va=0
Archive Pages Design$type=blogging$c=12$page=show$i=show$s=0$m=0$rm=0
পুনঃমুদ্রণ ও পুনঃপ্রকাশ প্রসঙ্গে:
এই ওয়েবসাইটে প্রকাশিত কোনো বিষয়বস্তু সম্পূর্ণ বা আংশিক, এমনকি একটি মাত্র বাক্য বা ভাবার্থ অন্য কোনো মাধ্যমে পুনঃমুদ্রণ বা পুনঃপ্রকাশ করতে হলে অবশ্যই মূল সূত্রের যথাযথ উল্লেখ করতে হবে। মুদ্রণ মাধ্যমে প্রকাশের ক্ষেত্রে সূত্রের নাম এবং অনলাইন মাধ্যমে প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্ট লেখার সরাসরি লিংক সংযুক্ত করা আবশ্যক।
নতুন প্রবন্ধের জন্য:
কোন গণমাধ্যমে প্রকাশের জন্য বাংলা ভাষা দিবস ও বাংলা ভাষা বিষয়ক নতুন ও মৌলিক প্রবন্ধ চেয়েও আমাদের কাছে অনুরোধ জানাতে পারেন।